আমাদের সম্পর্কে 

 
বাংলাদেশের সর্ব উত্তরের বৃহত্তর দিনাজপুর জেলার তৎকালীন অন্যতম মহকুমা শহর ঠাকুরগাঁও। এ অঞ্চলের নারী শিক্ষা উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তির মহতী উদ্যোগে ১৯৭৬ সালের ২০ অক্টোবর তারিখে এ কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন মহকুমা প্রশাসক জনাব আফতাব উদ্দীন মন্ডল কে সভাপতি এবং জনাব মির্জা রুহুল আমিন কে সম্পাদক করে কলেজটির ১১ সদস্যের পরিচালনা পরিষদ গঠিত হয়। কমিটির সুযোগ্য পরিচালনায় ৪ ডিসেম্বর ১৯৭৬ তারিখে ঠাকুরগাঁও ডিগ্রী কলেজের ৩৪ জন ছাত্রী নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কলেজটির প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসকজনাব এ,টি বারী। এ সময় কলেজের নিজস্ব কোন ভবন ছিল না। প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব হেলাল উদ্দীন আহম্মদ। ১৯৭৭-১৯৭৮ শিক্ষাবর্ষে ২১ জন ছাত্রী নিয়ে একাদশ মানবিক শ্রেণীর ক্লাশ শুরু হয়। ২৫ ডিসেম্বর ১৯৭৭ সালে কলেজের নিজস্ব ভবন উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব শফিউল আলম। এ সময় কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৈয়দা জাহানারা বেগম। ১ জুলাই, ১৯৮৫ তারিখে কলেজটি জাতীয় করণ করা হয়। কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান এবং স্নাতক পর্যায়ে বি,এস,এস ও বি,এ কোর্স চালু আছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলার নারী শিক্ষার একমাত্র সরকারি মহিলা কলেজ ও শ্রেষ্ট বিদ্যাপিঠ হিসেবে কলেজটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 
প্রয়োজনীয় তথ্যাবলীঃ
পূর্ণ ঠিকানা : হোল্ডিং নং-১২৩৬, ১২৩৭, ১২৩৮, ১২৩৯
হাজীপাড়া, ঠাকুরগাঁও
পোঃ- ঠাকুরগাঁও, জেলাঃ- ঠাকুরগাঁও।
ফোনঃ- ০৫৬১-৫৩৬৫০।
জমির পরিমান : ৪.২২ একর
একাডেমিক ভবন : ৩ টি।
ক) কলা ও প্রশাসনিক ভবন
খ) বিজ্ঞান ভবন
গ) ডিগ্রী ভবন
ছাত্রীনিবাস : ১ টি।
খেলার মাঠ : ১ টি।
গ্রন'াগার   ১ টি।