গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ।
ডিগ্রী (পাস) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-৫৭
শিক্ষাবর্ষঃ- ২০০৯-২০১০
তাং- ৩০/০৩/২০১০ ইং।
এতদ্বারা অত্র কলেজে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ০৩ (তিন) বছর মেয়াদী ডিগ্রী (পাস) কোর্সে ১ম বর্ষ বি,এ এবং বি,এস,এস শাখা সমূহে নিুবর্ণিত বিষয় ও বিবরণ অনুযায়ী ছাত্রী ভর্তি করা হবে।
বিষয় সমূহঃ
* বিএ/বি,এস,এস (পাস)ঃ বাংলা, ইংরেজী, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, দর্শন, অর্থনীতি।
১। ডিগ্রী (পাস) কোর্সে ভর্তির যোগ্যতা ঃ-
ক) ২০০৭, ২০০৮ এবং ২০০৯ ইং সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ আলিম/এইচ,এস,সি (ব্যসায় ব্যবস'াপনা)/ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক /ডিপ্লো্মা-ইন-ফরেস্ট্রি/ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার/এইচ.এস.সি ভোকেশনাল/পাশকৃত ছাত্রীরা ডিগ্রী (পাস) কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
খ) ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২) ভর্তি ফরম গ্রহণ, জমা প্রদান ও ভর্তির সময় ঃ-
ভর্তি ফরম ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা প্রদান সাপেক্ষে ৩০/০৩/২০১০ ইং হতে ২৯/০৪/২০১০ ইং পর্যন- কলেজ অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে হবে।
খ) ভর্তির আবেদনের সাথে নিুবর্ণিত কাগজপত্রাদি জমা করতে হবে ঃ-
১.এস,এস,সি / এইচ,এস,সি পরীক্ষা পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি-প্রতিটি ০২ কপি।
২. এস,এস,সি এবং এইচ, এস,সি পরীক্ষা পাশের মূল অথবা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি - প্রতিটি ০২ কপি ।
৩. এস,এস,সি এবং এইচ, এস,সি পরীক্ষার রেজিষ্ট্রেশন ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি - প্রতিটি ০২ কপি ।
৪. পাসপোর্ট সাইজের ছবি ( রঙ্গিন ) - ০৪ টি।
* ভর্তির সময় নিুবর্ণিত কাগজপত্রাদির মূল কপি জমা করতে হবে ঃ-
১) এস,এস,সি ও এইচ, এস,সি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
২) এস,এস,সি ও এইচ, এস,সি পাশের সনদপত্র এবং প্রশংসাপত্র ।
৩) এইচ, এস,সি পাশের পরীক্ষার রেজিঃ ও প্রবেশপত্র।
৪) ষ্ট্যাম্প সাইজের ছবি (রঙ্গিন) ------ ০৬ কপি।
অধ্যক্ষ
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। |